সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে ব্র্যাক পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদপৈয় পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উদপৈয় পল্লী সমাজে  বুধবার বিকাল ৩ ঘটিকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদপৈয় পল্লী সমাজের সভা প্রধান শেফালী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শামসুন্নাহার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের নওগাঁ জেলা ব্যবস্থাপক মানছুরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ দাস, সাংবাদিক নাজমুল হক নাগিদ, কাজী মোঃ জাহাঙ্গীর আলম, শাহাগোলা ইউনিয়ন ইউপি সদস্য জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও পল্লী সমাজের নের্তৃবৃন্দ।

 
সভায় প্রধান অতিথি শাহাগোলা ইউনিয়নের উদপৈয় পল্লী সমাজের আপগ্রেড ঘোষণা করেন। একই সাথে তিনি মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে ব্র্যাকের পল্লী সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্রাই ব্র্যাকের মাঠ সংগঠক রেজাউল করিম সিদ্দিকি।

স/অ