আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি বদরুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তারুজ্জামান, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।
সভায় মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়।
স/অ










