সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সরকার স্বাস্থ্যসেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিয়েছে: ইসরাফিল আলম এমপি

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সরকার স্বাস্থ্যসেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিয়েছে: ইসরাফিল আলম এমপি

আত্রাই প্রতিনিধি :

নওগাঁ ৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ ইসরাফিল আলম বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিয়েছে। প্রতিটি ইউনিয়নে একাধিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। এখন আর দূরদূরান্ত এলাকা থেকে জনগণকে চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হয় না। বরং নিজ এলাকাতেই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তাদের সেবা দেয়া হচ্ছে।
মঙ্গলবার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা পরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা তিনি বলেন।
তিনি বলেন, জনগণের মৌলিক অধিকরের মধ্যে স্বাস্থ্য একটি মৌলিক অধিকার। সুতরাং এ স্বাস্থ্যসেবা নিতে এসে  কেউ যেন হয়রানীর শিকার না হয় এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যে  মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যন আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।
স/শ