সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ী প্রধান ডাক ঘরের সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
গোদাগাড়ী প্রধান ডাক ঘরের সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গোদাগাড়ী প্রধান ডাক ঘরের সংস্কার কাজের ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় গোদাগাড়ী প্রধান ডাক ঘরে সরেজমিন ঘুরে এর সত্যতাও পাওয়া যায়।

 
গোদাগাড়ী প্রধান ডাকঘরে কর্মরত পোষ্ট মাষ্টার আব্দুল মতিন অভিযোগ করেন, গত ১৫ নভেম্বর মঙ্গলবার অফিস সময়ে একজন মহিলা হঠাৎ করেই লেবার মিস্ত্রী সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে অফিসের সংস্কার কাজ করব বলে জানান। আমি সেই মহিলার নাম জিজ্ঞাসা করলে সে বলেনি। অফিসের কাজ করতে টেন্ডার কাজের সিডিউল দেখতে চাইলে জবাবে মহিলা বলেন সেটা আপনার দেখার কাজ না আমি অফিসের রং, টাইলস্ ও এসি স্থাপনের কাজ করব। এ কাজ ঢাকা হেড অফিস হতে কাজের অর্ডার হয়েছে।

 
এসব কথা শোনার পর কর্তব্যরত পোষ্ট মাষ্টার আব্দুল মতিন রাজশাহী পোষ্ট অফিসে উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করলে তাঁরা জানান, গোদাগাড়ী প্রধান ডাক ঘরের সংস্কার কাজ হবে এ তথ্য আমাদের কেউ ঢাকা প্রধান পোষ্ট অফিস হতে অবগত করেনি।

04-copy
এসব তথ্য জানার পর পোষ্টমাষ্টার এক রকম দ্বিধা দ্বন্দে পড়ে যান। গত মঙ্গলবার হতে পোষ্ট অফিসের এক টলি বালি আর তিন বস্তা সিমেন্ট এনে কাজ শুরু করেছেন কিন্তু গত কয়েকদিনেই রং এর কাজ করলেও এখনই রং চটা হয়ে উঠে যাচ্ছে। প্রধান ডাক ঘরে ৬ টি রুম থাকলেও মাত্র দুটি রুমে সংস্কার কাজ করবে বলে ঠিকাদারের ওই মহিলা জানান।

 
সরেজমিনে পোষ্ট অফিসের পুরো এলাকা ঘুরে দেখা যায়, বেশীর ভাগ ঘরের ছাদের চটা উঠে গিয়ে রড দেখা যাচ্ছে যে কোনো সময় এগুলো ধসে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। অফিসের ক্যাশ ঘরটিও রয়েছে জরাজীর্ণ অবস্থায়। যে কোনো সময় রড ও ফ্যান খুলে গিয়ে মাথার উপর পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সব ঝুকিপূর্ণ ঘরে সংস্কারের কাজ করা হবে না বলে জানা যায়।

06-copy
পোষ্ট অফিসের কাজে নিয়োজিত শ্রমিক রমজান আলী ও আব্দুল আজিজের সাথে কথা বলে জানা যায়, রাজশাহী শহরের লক্ষিপুর ভাটাপাড়া এলাকার এক মহিলা হঠাৎ করে গোদাগাড়ীতে কাজ করার কথা বললে আমরা তাদের নির্দেশ মত কাজ করছি আমাদের কিছু করার নাই।

ওই মহিলার নাম জিজ্ঞাসা করলে বলেন, আমরা তাঁর নাম ও ঠিকানাও জানিনা। শুধু মোবাইলে কথা হয়। এরপর মহিলার ০১৭৬৮*২৯৩২৫২ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে  মহিলার নাম জিজ্ঞাসা করা হলে তিনি সিল্কসিটি নিউজকে বলেন, আমি গোদাগাড়ী পোষ্ট অফিসের যে কাজ হচ্ছে সেটা আমি দেখাশুনা করছি। সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর নাম জিজ্ঞাসা করা হলে মহিলা নাম না বলে অন্য এক পুরুষ লোককে দিয়ে কথা বলায়। পরে তাঁর নিকট হতে মহিলা ও পুরষ লোকটির নাম বারবার জিজ্ঞাসা করা হলেও বলেনি বরং দ্রুত ফোনটি কেটে দেয়।

 
লেবারের নিকট হতে ঠিকাদার মজিবুর হক মিলনের মোবাইল নং ০১৭১১ *৬৫৭৬৬ নিয়ে কথা বলা হলে তিনি সিল্কসিটি নিউজকে বলেন আমার ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর এন্টার প্রাইজ পোষ্ট অফিসের কাজ করছে। কোনো টেন্ডার হয়নি ঢাকা হেড অফিসের ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন মৌখিক ভাবে কাজ করতে বলেছেন। কত টাকার কাজ তিনি তাও বলেন নি। হেড অফিসের ইঞ্জিনিয়ার ইকবাল হোসের মোবাইল নম্বর চাওয়া হলে তিনি তাও দিতে রাজি হননি।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ জাহিদ নেওয়াজকে অবগত করা হলে তিনি সিল্কসিটি নিউজকে জানান, গোদাগাড়ী প্রধান ডাক ঘরের পোষ্ট মাষ্টারের কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
স/শ