রাজশাহীর খবর

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিউর রহমান মতিন (৪৩) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছে।
নিহত  মতিন উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের ভোদু মন্ডলের ছেলে।

 
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌর এলাকার পিঠালীতলা মোন্নাপাড়ায় তরিকুলের বাড়িতে রাজমিস্ত্রী হিসাবে লোহার রডের কাজ করার সময় রডের সাথে বৈদ্যুতিক তারের সংযোগ হয়। এতে ঘটনাস্থলেই মতিউর মারা যান।
স/শ