সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার রুহুল আমিনের শাস্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার রুহুল আমিনের শাস্তির দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি  :
সরকারী ওষুধ চুরি করে বিক্রি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম দূর্নীতির অভিযোগে র‌্যাবের হাতে আটক নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার রুহুল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা এলাকাবাসী ।

 

ধামইরহাট উপজেলা সচেতন মহলের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন এ্যাডভোকেট আইয়ুব হোসেন।

 

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।

 

এ সময় মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা আদিবাসী নেতা ঈশ্বর মার্ডি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবু, কারী আব্দুল জলিল বক্তব্য রাখেন।

 

বক্তারা হাসপাতালের স্টোরকিপার রুহুল আমিন ও উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মাজেদুর রহমানের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারে সরকারী টাকা আত্বসাৎ, দায়িত্ব পালনে অবহেলাসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরে দৃষ্টান্তমুলক শাস্তি ও অপসারন দাবি করেন।

 

মানববন্ধনে এলাকার নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর রাতে সরকারী ওষুধ চুরি করে বিক্রি করার সময় স্থানীয় একটি বেসরকারী ক্লিনিক থেকে স্টোরকিপার রুহুল আমিনকে হাতেনাতে আটক করে র‌্যাব।

স/তা