আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাই থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী “শিরনাম” এর সম্পাদক ও বাংলাদেশ বার্তার আত্রাই প্রতিনিধি এমরান মাহমুদ প্রত্যয়ের মা শামসুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিলালাহি……… রাজিউন)।

শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার দমদমা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্বামী আলহাজ আব্দুল মালেক মোল্লা, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখেে গেছেন।
এদিকে সাংবাদিকের মায়ের মৃত্যুতে আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে গভির শোক প্রকাশ করা হয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
স/অ










