সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
মিডিয়ার সংবাদ

সাংবাদিক পাপ্পুর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সাংবাদিক সংস্থার

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২০১ মিনিট পড়া
সাংবাদিক পাপ্পুর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সাংবাদিক সংস্থার

প্রেস বিজ্ঞপ্তি :

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে আওয়ামী লীগের সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনকালে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক(২) এবং সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান হাবিবুর রহমান পাপ্পুর ওপর হামলার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে প্রেরিত এক বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি রফিক আলম, সহ-সভাপতি- আবু সালে মোহাম্মদ ফাত্তাহ ও আমীর ফয়সাল সম্রাট, সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল, যুগ্ম সম্পাদক শাহরিয়ার অনতু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন ও সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দগণ পাপ্পুর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করেন, সাংবাদিক পাপ্পুর ওপর হামলার ঘটনাটি রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। পেশাগত দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং তার ক্যামেরা ভাঙচুরের ঘটনা কোনভাবেই কাম্য নয়। যে কারণে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিক সংস্থা।

স/অ