নিজস্ব প্রতিবেদক
নওগাঁ ও পাবনা থেকে অস্ত্র ও মাদকসহ দুজনকে ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। আজ মঙ্গলবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
এর মধ্যে নওগায় আত্রাইয়ের সাহেবগঞ্জ বাজার এলাকায় সাজ্জাদ চৌধুরী রিপনকে (৩৫) অস্ত্রসহ গ্রেফতার করে। তিনি একই এলাকা গোলাম মোস্তাফা বাদলের ছেলে।
এসময় তার থেকে একটি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি, ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে নওগাঁ জেলার আত্রাই থানার মামলা হয়েছে।

অন্যদিকে, পাবনার আতাইকুলর চমরপুর এলাকা থেকে মাদকসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত হলেন- পাবনার শাগাড়ীয়া সরদারপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে শামীম হোসেন (৩৫)।
র্যাব-৫ জানায়, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযান পরিচালনা করে। এসময় শামীমকে ৬৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩৮ হাজার টাকা। এছাড়া একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। শামীমের বিরুদ্ধে আতাইকুল থানায় মামলা হয়েছে।
স/আ










