সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

ইমামের বাড়িতে গাঁজার আসর, ছাত্রলীগ নেতাসহ আটক ৩

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
ইমামের বাড়িতে গাঁজার আসর, ছাত্রলীগ নেতাসহ আটক ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার চাটমোহরে মসজিদের ঈমামের বাড়িতে গাঁজার আসর থেকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা ও আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে ঘটনাটি ঘটে।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও সেই আসর থেকে ঈমাম, ছাত্রলীগ নেতা ও এক দিনমজুরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো চিনাভাতকুর মসজিদের ঈমাম ও একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে আরিফ বিল্লাহ, নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং চিনাভাতকুর গ্রামের আশুতোষ মালাকারের ছেলে পার্থ মালাকার জনি এবং আবুল হোসেনের ছেলে দিনমজুর লালন হোসেন।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক এস এম মঈনুদ্দীন জানান, শনিবার দিবাগত রাতে মসজিদের ঈমাম আরিফ বিল্লাহ, ছাত্রলীগ নেতা পার্থ মালাকারসহ ওই এলাকার বেশ কয়েকজনকে নিয়ে গাঁজার আসর বসান। বিষয়টি গোপন সংবাদের মাধমে জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় তিন জনকে। পরে তাদের শরীর তল্লাশী করে ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের রবিবার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।