সাপাহার প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ও জেলা সমবায় অফিসের পরিচালনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় এ প্রশিক্ষন শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, জেলা সমবায় অফিসার আতোয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার লুৎফর রহমান প্রমুখ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক ফারুকুজ্জামান ও সহকারী প্রশিক্ষক রামস্রো দাস।
উপজেলার ৬ টি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২৫ জন প্রশিক্ষনার্থী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
স/শ










