সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি ১১ মামলার আসামি

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া
পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, র‌্যাবের দাবি ১১ মামলার আসামি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আমিন ওরফে আমিন ডাকাত (৪০)।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাবনা সদর উপজেলার রাজাপুরে (পাবিপ্রবির কাছে) এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত আমিন ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে পাবনা সদর থানাসহ বিভিন্ন থানায় ৩টি হত্যাসহ ১১টি মামলা রয়েছে। আমিন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এস্কেন শেখের ছেলে।

র‌্যাব পাবনা ক্যাম্পের অধিনায়ক আমিনুল কবির তরফদার জানান, রাতে র‌্যাবের কাছে খবর আসে যে, রাজাপুরে একটি ছোন ক্ষেতের কাছে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে যায়। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। শুরু হয় বন্দুকযুদ্ধ। ১৫ মিনিট ধরে বন্দুকযুদ্ধের পর ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে আহত একজনকে পড়ে থাকতে দেখা যায়।

পরে জানা যায় যে, তিনি ডাকাত সর্দার আমিন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি, চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত আমিনের বিরুদ্ধে পাবনা সদর থানাসহ বিভিন্ন থানায় ৩টি হত্যা, ৩টি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে।