রাজশাহীর খবর

রাজশাহীতে সাম্প্রদায়িক সম্পৃতি ধরে রাখার আহবান জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

আমাদের আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নত। এটা যাতে আরও উন্নত হয়, সাম্প্রদায়িক সম্পৃতি যেন বজায় থাকে সেজন্য সকলেই কাজ করবেন। আপনাদের কাছ থেকে কথা শুনে আমি খুবই আশান্বিত যে রাজশাহীর মতো একটা জেলা যেখানে এতো সমস্য ছিল, আজকে সে সমস্ত সমস্যা  অনেকটা  দূর হয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটা যেন আমরা তরান্বিত করতে পারি সেজন্য সহযোগীতা আমরা চাই। আমরা চাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্পৃতির দেশ এবং সেই সম্পৃতি বজায় থাকবে।

 

আজ শনিবার রাজশাহী বিভাগে আয়োজিত ভিডিও কনফারেন্সে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ভিডিওি কনফারেন্সটি অনুষ্ঠিত হয় রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে।

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্পৃতির দেশ। আমরা চাই এ সম্পৃতি বজায় থাকবে, দেশ উন্নত হবে এবং বিশ্ববাসীর কাছে আমাদের ভাবমূর্তি উজ্জল হবে। কারণ কোন কোন মহল সব সময় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়।  এ ব্যপারে জাতিকে সচেতন হতে হবে। এবং সকলে মিলে মিশে কাজ করতে হবে।

20

তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মানুষ প্রত্যেকটা  উপজেলায় অন্ন, বস্ত্র,  বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক অধিকারগুলি সুনিশ্চিত করতে। অল্প সময়ের মধ্যে যে উন্নয়ন আমরা করতে পেরেছি তাতে সকলের সহযোগীতা পেয়েছি। ২০১৪ এর নির্বাচনে মানুষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা নির্বাচিত হয়েছি বলেই  উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি।

 

ভিডিও কনফারেন্সে রাজশাহীবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বগুড়া থেকে দাবি উঠেছে, বগুড়া থেকে সিরাগঞ্জ রেল লাইনের । অবশ্যই রেল লাইন হবে। ইতোমধ্যে আমরা নির্দেশ দিয়েছি। এই যোগাযোগ ব্যবস্থা সার্বিকভাবে উন্নয়নের জন্য আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি এবং সেগুলো আস্তে আস্তে কার্যকর করব।

22

তিনি বলেন, আমরা চাই আমাদের এলাকা আরো উন্নত হোক এবং উৎপাদিত যে পন্য তার ন্যায্য মূল্য কৃষকরা পাবে। আপনারা জানেন আমরা ইতোমধ্যেই একটা সাইলো গোডাউন তৈরী করে দিচ্ছি যেখানে আমাদের খাদ্য শস্য দুই তিন বছর থাকতে পারে। শান্তাহারে আমরা সেই সাইলো করে দিচ্ছি। সেটা খুব তাড়াতাড়ি উদ্বোধন করা হবে। এর ফলে উৎপাদিত পন্য গুলিকে দীর্ঘমেয়াদী সংরক্ষণ করা যাবে, কোন রকম প্রাকৃতিক দূর্যোগ যদি ফসলহানি হয় তাহলে কারো কাছে হাত পাততে হবে না। আমরা নিজেরাই এ ফসল ব্যবহার করতে পারব।
সবশেষে তিনি বলেন, আমরা চাই ইতোমধ্যে যে দশ টাকা মূল্যে চাল বিতরণ শুরু করেছি ঠিক সে সময়ে যে সময়টাতে মানুষের অভাব থাকে, অনটন থাকে। আশা করি আমাদের ফসল খুব ভালো হবে এবং এ ফসল যাতে ভবিষ্যতে আরো ভালো হয়। প্রত্যেকটা মানুষ যাতে এ ফসল খেয়ে বাঁচতে পারে সে ব্যবস্থা আমরা করব।

21

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. ফেরদৌস নিলুফার, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, ফাদার প্যাট্টিক গোমেজ ও স্কুল শিক্ষক আমিনুল ইসলাম।

 

রাজশাহী মাদরাসা মাঠে আয়োজিত এ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলম, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ আলম প্রমূখ।

 

এ সময় রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজর শিক্ষার্থী-শিক্ষক সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স/শ