নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ পৌর সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের মুক্তি কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ আব্দুল মালেক।
নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার তানজিল সম্রাটের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম এ হান্নান, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, বিভাস মজুমদার গোপাল, জাভেদ জাহাঙ্গীর সোহেল, সেচ্ছাসেবকলীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আব্দুল মালেক বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় আওয়ামী লীগের সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান। আগামী নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
স/অ










