খেলা

মেসির আর্জেন্টিনাকে ৩-০ গোলের হতাশায় ডুবালো নেইমারের ব্রাজিল

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
গত বিশ্বকাপের সেমি ফাইনালে বেলো হরিজোন্তের মিনেইরো স্টেডিয়ামের এই মাঠেই উদো জার্মানির কাছে ৭-১ গোলে উড়ে যাওয়ার গ্লানি কি আজ বুদো আর্জেন্টিনার পিণ্ডি চটকে বুঝিয়ে দেবে ব্রাজিল! প্রতমার্ধে ২-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আর্জেন্টিনার দুর্গে হানা দেয় তারা! তাদের আক্রমণে ছত্রখান আর্জেন্টিনা এখন রাশিয়া বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায়!
2849116_big-lnd-copy
এই মুহূর্তে লাতিন গ্রুপে ছয়ে থাকা আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে মুখোমুখি ম্যাচে ০-৩ গোলের হতাশায় ডুবে। যদিও এ ম্যাচে মেসি ছিলেন নিজের ছায়া হয়ে।শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মেশির আর্জেন্টিনাকে। আর মধুর একটা জয় নিয়ে নিজেদের ঘরে আলো ছড়ায় নেইমার শিবির।
প্রথমার্ধে বিশ্বকাপ ফুটবলের লাতিন অঞ্চলের বাছাই পর্বের এই ক্লাসিক ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে পড়ে আক্রমণকেই বেছে নেয়। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পাল্টা আক্রমণে রেনাতোর বাড়ানো চমৎকার পাস থেকে দলকে আবারও এগিয়ে নেন পাওলিনহো।
2849140_small-lnd
দল তখন ৩-০ গোলে এগিয়ে। এর আগে প্রথমার্ধে রুদ্ধশ্বাস ম্যাচে চোখ ধাঁধানো নৈপুন্য দেখিয়ে ব্রাজিলকে শুরুতেই এগিয়ে নেন কৌটিনহো। আর প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে আরেক গোল করে ব্রাজিলকে আনন্দে ভাসান তাদের গোল্ডেন বয় নেইমার। ফলে প্রথমার্ধ শেষে ব্রাজিল এগিয়ে আছে ২-০ গোলে।ঘরের মাঠে খেলার পুরো সুবিধাই আদায় করে নেয় ব্রাজিল।
2849107_xlarge-lnd
নিজেদের দর্শকদের সামনে প্রথমার্ধের ২৫ মিনিটে  নেইমারের পাস ধরে বাম দিক দিয়ে দুর্দান্তভাবে আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েন ফিলিপ্পে কৌটিনহো কোরিয়া। এরপর আর্জেন্টিনার আগুয়ান রক্ষণভাগকে একেবারে বোকা বানিয়ে বক্সের একেবারে মাথা থেকেই ডান পায়ের সজোরে শটে পরাস্ত করেন আলবিসেলেস্তে গোলরক্ষককে। দ্বিতীয়ার্ধে এক গোল আদায়ের পরেও বেশ কয়েকটি ভাল সুযোগ হাতছাড়া করে নেইমার বাহিনী। এসময় নিজেদের জালে গোলরক্ষায় ব্যস্ত হয়ে পড়ে আর্জেন্টিনা। ফলে গোল পরিশোধে জ্বলে উঠতে ব্যর্থ হয় তারা।
2849093_xlarge-lnd
এরপর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি করেন নেইমার।শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫-৪৫ মিনিটে ব্রাজিলের বেলো হরিজোন্তের মিনেইরো স্টেডিয়ামে বিস্ফোরক এই ম্যাচটি শুরু হয়।
স/আর