সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

রাশিয়ান নাগরিকের মৃত্যু রামেকে

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
রাশিয়ান নাগরিকের মৃত্যু রামেকে

নিজস্ব প্রতিবেদক:

রুপপুর পারমানবিক কেন্দ্রে কর্মরত অবস্থায় একজন রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার  রাত ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তার মৃত্যু হয়।

নিহত হলেন, বেলগোপ টিজিটর (৪০)। তিনি রুপপুর পারমানবিক কেন্দ্রের কাজে নিয়োজিত রোসেম কোম্পানির মিক্সার প্লান এর ডাইরেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বেলগোপ টিজিটরের বুকে ব্যথার সমস্যা হলে তাকে এম্বুলেন্সযোগে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমে নগরীর লক্ষীপুর সিডিএম হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এ সময় রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী কার্যক্রম শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানা যায়।