সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
বিচিত্র

বার্গার খেলেই মিলবে পুরস্কার

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
বার্গার খেলেই মিলবে পুরস্কার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অনেকেরই পছন্দের খাবার বার্গার।আর এই পছন্দের খাবার খেলে যদি পুরস্কার পাওয়া যায় তবে মন্দ কি?

তবে এই পুরস্কারের শর্ত হচ্ছে- মাত্র ৯ মিনিটের মধ্যে নির্দিষ্ট আকৃতির একটি বার্গার খেতে হবে। পুরস্কার দেয়া হবে ১০ হাজার থাই বার্থ। যা বাংলাদেশী টাকায় ২৭ হাজার ৯২০ টাকা।

এই অফার চলছে থাইল্যান্ডের একটি রেস্তোরাঁয়। ‘ক্রিস স্টেকস এন্ড বার্ডারস’ নামের ব্যাংককে একটি রেস্তোরাঁ জানিয়েছে, বার্গার খেয়ে পুরস্কার পেতে হলে মাত্র ৯ মিনিটের মধ্যে ৬ কেজি ওজনের একটি বার্গার খেতে হবে।

রেস্তোরাঁর মালিক কমডেক কংসুয়ান জানান, তাদের তৈরি এ বার্গারই দেশের মধ্যে সবচেয়ে বড় আকৃতির। তবে এখন পর্যন্ত কোনো প্রতিযোগিই এ চ্যালেঞ্জ পূরণ করতে পারেননি।

গরুর মাংসে তৈরি ৬ কেজি ওজনের বার্গারটির দাম পড়বে বাংলাদেশী টাকায় ৬ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে একই আকৃতির শূকরের মাংসে তৈরি বার্গার দাম ৯ হাজার ৭০০ টাকা। সঙ্গে থাকবে অনিয়ন রিং, বেকন আর মেয়োনিজ।