সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় ছেলের ইটের আঘাতে প্রাণ গেল বাবার

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
পাবনায় ছেলের ইটের আঘাতে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদকঃ

পাবনার চাটমোহরে ছেলের ইটের আঘাতে বাবা সানোয়ার হোসেনের (৫৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে মৃত সানোয়ার হোসেনের ছেলে অভিযুক্ত ইসমাইল হোসেন।

স্থানীয়রা জানান, সানোয়ার হোসেন ঈশ্বরদী ডাক বিভাগের (ঈশ্বরদী কলোনি পোস্ট অফিস) নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বড় ছেলে ইসমাইলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরে ইসমাইলকে একটি চড় মারেন সানোয়ার হোসেন। এরপর অভিযুক্ত ইসমাইল দৌঁড়ে বাড়ির বাইরে গিয়ে একটি ইটের টুকরো দিয়ে ঢিল ছুঁড়লে সানোয়ার হোসেনের মাথায় লেগে গুরুতর আঘাত পান।

এরপর স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সানোয়ার হোসেনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সানোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. স ম বায়েজীদ-উল ইসলাম  জানান, সানোয়ার হোসেনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

এ ব্যাপারে এএসপি (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন  জানান, খবর শোনার পর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনার ব্যাপারে বিস্তারিত পরে জানাব।