সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

মোবাইল ফোন কিনে না দেওয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীর ‘আত্মহত্যা’

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
মোবাইল ফোন কিনে না দেওয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীর ‘আত্মহত্যা’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার বেড়ায় বাবা-মায়ের ওপর ‘অভিমান’ করে গলায় ফাঁস দিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ‘আত্মহত্যা’ করেছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার কাশিনাথপুরের নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

রিতু (৮) নামের নিহত ওই স্কুলছাত্রী বেড়া উপজেলার আমিনপুর থানার রুপপুর গ্রামের সবজাল সেখের মেয়ে। কাশিনাথপুরের ব্লু বার্ড ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী সে। তার বাবা সবজাল সেখ একজন স্বর্ণ ব্যবসায়ী।

খোঁজ নিয়ে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই রিতু মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য তার বাবা-মাকে চাপ দিচ্ছিল। কিন্তু মোবাইল ফোন কিনে দিতে তার বাবা-মা অস্বীকৃতি জানালে অভিমান করে ঘরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সে।

শুক্রবার সকাল ১০টার দিকে বাসার একটি কক্ষের দরজা বন্ধ দেখে বাবা-মায়ের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় এক পর্যায়ে তারা পুলিশকে খবর দেয়। বেলা ১১টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও লাশের ময়নাতদন্ত শেষে এর কারণ নিশ্চিত হওয়া যাবে।