নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ অক্টোবর আ.লীগের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ১২টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে এটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সরকারি সফরসূচি থেকে বিষয়টি জানা গেছে।
সফরসূচিতে বলা হয়েছে, ১৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১১টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে নেমে সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে রাজশাহী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করবেন। সাক্ষাত শেষে দুপুর বারোটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আ.লীগের রাজশাহী বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলন শেষে বিকাল তিনটায় রাজশাহী সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপদ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। আলোচনা শেষে সেদিন বিকাল সাড়ে ৫টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন ওবায়দুল কাদের।

স/শা










