সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে সড়ক দূর্ঘটনায় নিহত ১: গুরুতর আহত ৩

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে সড়ক দূর্ঘটনায় নিহত ১: গুরুতর আহত ৩

সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলার তেঘরীয়া মোড়ে চার্জার ভ্যানের সাথে বাঁশ বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ও ৩জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দূর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সাপাহার বাজার হতে যাত্রীবাহী একটি অটো ভ্যান তেঘরীয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিকে হতে আসা বাঁশ বোঝাই একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ভ্যানের যাত্রী লতিফর রহমান(৪০) ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত লতিফর উপজেলার বড়ডাঙ্গা গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে বলে জানা গেছে।
এছাড়া ওই ভ্যানের যাত্রী পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের মৃত মজির উদ্দীন এর ছেলে ফয়জুল হোসেন (৪৫), দনিশ্চিন্তপুর গ্রামের মৃত জিয়ার উদ্দীনের ছেলে হোসেন (৪৩) এব্ং একই গ্রামের ফইমদ্দিীন সোহেল (৩০) গুরুতর আহত হন।

 

আহতদের তাৎক্ষনিক সাপাহার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। নিহতের লোকজন রাস্তা থেকেই নিহতের লাশ তার বাড়ি নিয়ে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

স/শ