শিল্প ও সাহিত্য

চেয়ে দেখ, কে সেই?

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সৈয়দ আনোয়ার সাদাৎ

বাদল ধারার নিস্তব্দ দুপুর বেলা যখন তুমি একা
বাতায়ন খুলে চেয়ে দেখ, বৃষ্টি ঝরছে তো ঝরছেই
কদম-কেয়ার গা ছুঁয়ে, আরো চেয়ে দেখ সুদূরে–
দিগন্ত হবে প্রসারিত,মাঠ থেকে মাঠ,দূর বহূ দূর
কল্প লোকের তেপান্তরে কে সেই উদাস-বিবস
হাত-পা ছড়িয়ে চেয়ে থাকে আকাশে,
কী খুঁজে সে মেঘ-মাল্লার দলে? কার বিরহে
নির্বিকার -নির্লিপ্ত সে অব্যক্ত যন্ত্রণায় ঝরিয়ে

চলেছে অশ্রুধারায়–দেখ তো কে সেই?
শ্রাবণ গোধুলির স্নিগ্ধ বাতাসে একটু বের হয়ে দেখ
শিরোনাম হীন ভালোবাসার পোশাক পরে
সমাজ ছিন্ন কে সেই করে চলেছে ছন্দহীন বিচরণ,
নজরুল,রবীন্দ্রনাথ ভুলে সখের বেণুবীণা ছেড়ে
কেন সে বিষন্ন-বেদন নিরাসক্ত জীবনের গহীনে
কিসের স্রোতে ভাসছে?
দেখ, নিশুথ রাতের নির্জন বাতায়ন পাশে

রাত জাগা– পাখির মত জাগছে সে কার আরাধনে,
ঝুরছে রাত কিবা দিন কে সেই কারে ভালোবেসে?