সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মান্দার ইউ’পি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
মান্দার ইউ’পি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় ৭নং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খাঁন সহ ৮ জন কে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ধর্ষন চেষ্টার অভিযোগে স্ত্রী মামলা করায় এবং স্বামী বাবুল হোসেনকে প্রাণ নাশের হুমকি প্রদান করায় এ মামলা দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্ত্রী সাথী আক্তার গত ১০ অক্টোবর ওই ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন খাঁন ও আতোয়ার রহমানের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন পরস্পর এক দলবদ্ধ হয়ে ভুক্তভোগীর বাড়ীতে এসে অকথ্য ভাষায় গালি গালাজ, মারপিট, খুন, যখম, প্রাণনাশ, গুমকরার হুমকি প্রদান সহ শাসন গর্জন করে।
ফলে বাধ্য হয়ে নিজের জীবনের নিরাপত্তা এবং প্রতিকার লাভের আশায় ভূক্তভোগীর স্বামী বাবুল হোসেন নিজে বাদী হয়ে প্রসাদপুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খাঁন, গোলাম খাঁন, ছালাম হোসেন, আতাউর, আবুল হোসেন, মমতাজ, মকছেদ আলী এবং দুলালকে প্রতিপক্ষ করে আদালতে মামলা দায়ের করেছেন।
স/শ