সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে এনজিও কর্মীকে মারপিট করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
আত্রাইয়ে এনজিও কর্মীকে মারপিট করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে গ্রাহকদের নিকট থেকে ঋণের টাকা উত্তোলন করে অফিসে আসার সময় এক এনজিও কর্মীর পথ রোধ করে প্রায় সাতে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার হাটকালুপাড়া কালীমন্দির সংলগ্ন রাস্তায়।

 

জানা যায়, এনজিও সংস্থা মৌসুমী বান্দাইখাড়া ব্রাঞ্চের মাঠকর্মী গোপেন চন্দ্র বুধবার হাটকালুপাড়া এলাকার গ্রাহকদের কাছ থেকে তাদের ঋণের টাকা উত্তোলন করে বাইসাইকেল যোগে অফিসে আসছিলেন। হাটকালুপাড়া কালীমন্দির সংলগ্ন রাস্তায় পৌঁছলে ৪জন ছিনতাইকারী তার পথ রোধ করে তাকে মারপিট করে তার নিকট রক্ষিত ঋণ আদায়ের সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা পিস্তলের ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে দু’টি মোটরসাইকেলে আরোহন করে পালিয়ে যায়।

 

এ ব্যাপারে মৌসুমী বান্দাইখাড়া ব্রাঞ্চের ব্যবস্থাপক এনামুল হক বলেন, আমাদের মাঠকর্মী গোপেনচন্দ্র অন্যান্য দিনের ন্যায় বুধবারও ঋনের টাকা আদায় করে আসবার সময় ছিনতাইকারীরা তাকে মারপিট করে প্রায় সাড়ে ৩ লাখ টাকা কেড়ে নিয়ছে। ছিনতাইকারীদের মারপিটে গোপেন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা ও ওসি (তদন্ত) শামছুল আলম সিল্কসিটি নিউজকে বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে খোয়া যাওয়া টাকা উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে।

স/শ