সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

চাটমোহরে ৬ ফুট লম্বা অজগর, আতঙ্কে পিটিয়ে মারল গ্রামবাসী

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
চাটমোহরে ৬ ফুট লম্বা অজগর, আতঙ্কে পিটিয়ে মারল গ্রামবাসী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার চাটমোহরে বিশাল আকৃতির একটি অজগর পিটিয়ে মেরেছে গ্রামবাসী। মৃত অজগরটি প্রায় ৬ ফুট লম্বা, ওজন ১৫ কেজি।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে ফেসবুকসহ মানুষের মুখে মুখে বিষয়টি ছড়িয়ে পড়লে সাপটিকে একনজর দেখতে ভিড় জমায় আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে চকউথুলী গ্রামের পাশে একটি বিলে মাছ ধরতে যায় জুয়েল, আজমির ও জাহাঙ্গীর।

জমির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আইলের পাশে একটি সাপ শুয়ে থাকতে দেখে তারা ভয় পান।

পরে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজান আলী  বলেন, মূলত ভয় পেয়ে মানুষ সাপটিকে মেরে ফেলেছে। পরে অজগরটিকে মাটিচাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।