সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে নিখোঁজের ৩দিন পর ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার বিকেলে উপজেলার আইহাই ইউনিয়নের পলাশডাঙ্গা গ্রামের দক্ষিনে ধানক্ষেত থেকে মজিবুর (৩৫) নামের ওইযুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত মজিবুর সাপাহার উপজেলার চামার ডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

 
জানা গেছে , শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। তার পর থেকে বাড়িতে না ফিরলে বাড়ীর লোক জন বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান না পাওয়ায় রোববার বিকেল ৫টার দিকে নিহতের পরিবার সাপাহার থানায় জিডি করতে এলে ওই গ্রামের একটি মেয়ে ধান ক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দেয়।

 

গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

থানার ভারপ্রপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান  মামলার প্রস্তুতি চলছে।

স/আর