সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নিয়ামতপুরে ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
নিয়ামতপুরে ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে ধানক্ষেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার হাজিনগর ইউপির গণপুর গ্রামের দক্ষিনে ধানক্ষেত থেকে কিশোরের লাশটি উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত কিশোরের লাশটি হলো, নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর কানাপাড়া গ্রামের আছির উদ্দিনে ছেলে হাসান (১৩)।

 
সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার সময় গণপুর গ্রামের পালানু বর্মনের ছেলে কমেল বর্মন জমিতে কীটনাশক প্রয়োগের জন্য গেলে রোপিত ছোট আম গাছে গামছা ও রবারের দড়ি গলায় পেচানো অবস্থায় একটি কিশোরের লাশ দেখতে পায়। সে সাথে সাথে গ্রাম পুলিশ বিনয় চন্দ্রের মাধ্যমে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে নিয়ামতপুর মহাদেবপুর সার্কেলের এএসপি আব্দুর রাজ্জাক খান, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান, এসআই লালবুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরের লাশটি উদ্ধার করে।

 

ঘটনাস্থলে থাকা মৃত হাসানের ভগ্নিপতি এনামুল সিল্কসিটি নিউজকে বলেন, হাসান চার্জার ভ্যান গাড়ী চালায়। সে গতকাল সকালে তার বোনকে বাবার বাড়ী থেকে শ্বশুড় বাড়ী উপজেলার হাজিনগর ইউপির কাটনা গ্রামে আসে। বোনকে রেখে আবার ভাড়া মারার জন্য লোক উঠিয়ে নিয়ে যায়। তার ধারণা চার্জার ভ্যান গাড়ীটি ছিনতাই করে তাকে এভাবে হত্যা করে গাছের সাথে বেঁধে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে।

 
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বলেন, এটি স্পষ্ট হত্যাকাণ্ড। ছেলেটিকে হত্যা করে চার্জার ভ্যান গাড়িটিকে নিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

স/শ