জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট সম্বনিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের প্রদর্শনী ও কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে বামনপুর টুকুর মোড়ে সম্বনিত খামার, বসতবাড়ী বাগান, হাঁস-মুরগী গরু-ছাগল পালন, কৃষক সংগঠন ও মাছচাষ বুথ প্রদর্শন শেষে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর ফেন্সি আরা বেগম এর সভাপতিত্বে এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক তাহেরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক মোহাব্বত হোসেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সেরাজুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতি রানী সরকার, উপ-সহকরী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমোল চন্দ্র মন্ডল ও উপ-সহকারী কৃষি অফিসার মাধুরী রানী ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রকল্প প্রদর্শনী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স/অ










