সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মান্দায় কলেজ ছাত্রের আত্মহত্যা ঘটনায় পুলিশের তদন্ত শুরু

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬৪ মিনিট পড়া
মান্দায় কলেজ ছাত্রের আত্মহত্যা ঘটনায় পুলিশের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
মান্দায় ছুটে যাওয়া গরু ফেরত না দেয়ায় অভিমানে সঞ্জিত কুমার রনজিত (১৭) নামে এক কলেজ পড়ুয়া আত্মহত্যা ঘটনায় পুলিশের বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম-পিপিএম।

এর প্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুরে সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান ঘটনাস্থল মান্দা উপজেলার বাঁকাপুর গ্রামে তদন্তে গিয়ে সঞ্জিত কুমারের মা, জ্যাঠা এবং প্রতিবেশীদের সাথে কথা বলেছেন। পাশাপাশি স্থানীয় এলাকাবাসির অনেকের লিখিত বক্তব্য নাম, ঠিকানা সংগ্রহ করেছেন।

এদিকে পুলিশের বিরুদ্ধে ঘটনা ভিন্নখাতে নেয়ার অভিযোগ ও তদন্ত প্রতিবেদনে সঠিক তথ্য উৎঘাটন হবে কিনা তানিয়ে সংশয় দেখা দিয়েছে নিহতের পরিবার ও স্থানীয় জনমনে।

সঞ্জিত কুমার আত্মহত্যার পর বিভিন্ন সময় ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি নিহতের মা জ্যোৎনা রাণীসহ আত্মীয়স্বজনের বক্তব্য নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় একাধিকবার লেখায় এই তদন্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডা. এসএম ফজলুর রহমান জানান, চলতি মাসের ৪ তারিখ মঙ্গলবার সকালে সঞ্জিত কুমার আত্মহত্যার পর পুলিশের সাথে মতিউর রহমানের লোকজনের দফায় দফায় বৈঠক শেষে মোটা অংকের উৎকোচের মাধ্যমে নিহতের ময়নাতদন্ত ছাড়াই তড়িঘরি করে দাফন সম্পন্ন করা হয়েছে।

 
এদিকে এই ঘটনার প্ররোচনাকারি মতিউর রহমানকে (৩২) দুই দিন পর আটক করার পরও মদপানের অভিযোগে শুক্রবার ভ্রাম্যমান আদালতের মধ্যেমে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে।

 
এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ হলেও পুলিশের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপরন্ত স্থানীয় পুলিশ প্রশাসনের মদদে মতিউর রহমানের লোকজন নিহতের অসহায় পরিবারদের উপর বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এর ফলে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁকাপুর গ্রামে কানাইলাল সরকার প্রায় ১০বছর পূর্বে মারা যান। তার মৃত্যুর পর থেকে ছেলে সঞ্জিতকে লেখা-পড়া শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলবেন এমন মনোবাসনায় মা জ্যোৎনা রাণী মানুষের বাড়ি কাজ করে টাকা আয় করতেন।

এমতাবস্থায় ঘটনার দিন সোমবার সন্ধ্যায় সঞ্জিতের বাড়ির গোয়াল থেকে একটি ষাড় গরু ছুটে যায়। রাতে অনেক খোঁজাখুজি করে পাননি তাদের পরিবার। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে সনজিত জানতে পারেন, একই গ্রামের মুনছুর আলীর ছেলে মতিউর রহমান তার বাড়িতে গরুটি আটকে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে মতিউরের বাড়ি গিয়ে গরুটি চিনতে পারায় ফেরত চান। এমন দাবিতে সাড়া না দিয়ে গরুটি নিজের বলে দাবি করেন মতিউর।

গরুটি উদ্ধার করতে না পারায় সনজিত তার নিজ বাড়িতে এসে ঘরের মধ্যে যান। সনজিত দীর্ঘ সময় ঘরের মধ্যে থেকে বের হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ দেখা দিলে তারা দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এ সময় আত্মহত্যার কারণ উল্লেখ করা সনজিতের লিখা একটি চিঠি উদ্ধার করা হয় (যা পুলিশের সিজার লিষ্টে আছে)। মৃত্যুর আগে সনজিত তার চিঠিতে লিখে গেছেন “হারানো গরু না পাওয়ার কষ্ট সহ্য না করতে পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন”।

এ ঘটনায় নিহতের জ্যাঠা করুণা কান্ত সরকার বাদি হয়ে থানায় সাধারণ ডায়রি করলে ওই ঘটনায় গরু আটক এবং আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে মতিউর রহমানকে আটক করে এসআই মজিবুর রহমান। এরপর মান্দা থানা পুলিশ কৌশলে আটককৃত মতিউরকে বাঁচাতে মোটা অংকের উৎকোচের মধ্যেমে তাকে মদ্যপানের অভিযোগে ভ্রাম্যমান আদালতে হাজির করে।

পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন।

এ ঘটনায় গঠিত তদন্তকারী কর্মকর্তা মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান,  গত মঙ্গলবার ঘটনাস্থল বাঁকাপুর গ্রামে গিয়ে সঞ্জিত কুমারের মা, জ্যাঠা এবং প্রতিবেশীদের সাথে কথা বলেছি, পাশাপাশি অনেকের লিখিত বক্তব্য নাম, ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তদন্ত কাজ চলছে, আরো কিছু সময় লাগবে। আশা করছি যথা সময়ে প্রতিবেদন দাখিল করতে পারবো। অপরপ্রশ্নে তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত  যেই হোক না কেন কোন ছাড় দেয়া হবে না।

স/শ