সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মান্দায় পাঁচ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
মান্দায় পাঁচ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁর মান্দায় চার মাস ২৫ দিন পর রশিদা বিবি (৪২) নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলনের পর ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রশিদা বিবি উপজেলার গোবিন্দপুর মাষ্টারপাড়া গ্রামের হবির উদ্দিন মন্ডলের স্ত্রী। গতকাল বুধবার দুপুরে তাদের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

 
আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম উপস্থিত থেকে লাশটি উত্তোলন করেন। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমান, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রশিদা বিবিকে হত্যার অভিযোগ এনে নিহতের মা কাফেজান বিবি গত ২৮ জুন নওগাঁ আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য থানাকে নির্দেশ দেয়। তিনি আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সিদ্দিকুর রহমান আবেদনের প্রেক্ষিতে লাশটি উত্তোলন ও ময়না তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয় আদালত।

 
মামলা সুত্রে জানা যায়, গত ৩১ মে গভীর রাতে বাড়ির পাশে একটি পুকুরপাড় থেকে গৃহবধূ রশিদা বিবির লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে ও গলায় আঘাতের চিহ্ন থাকলেও ঘটনাটি থানা পুলিশকে অবহিত না করেই পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে রশিদার লাশ দাফন করে। নিহতের মা সহ আত্মীয়-স্বজনদের বাধা উপেক্ষা করে লাশটি দাফন করা হয় বলেও মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। ঘটনায় নিহতের মা কাফেজান বিবি বাদি হয়ে জামাতা হবির উদ্দিন মন্ডল, নাতি আব্দুর রশিদ, নাতবৌ মমতা বেগমসহ ৬ জনের বিরুদ্ধে নওগাঁ আদালতে মামলা দায়ের করেন।

 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম জানান, আদালতের নির্দেশে বুধবার লাশটি উত্তোলনসহ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে।