সদ্য প্রকাশিত
রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে প্রতীকী অনশন

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৯১ মিনিট পড়া
খালেদার মুক্তির দাবিতে প্রতীকী অনশন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন চলছে। শুক্রবার সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ অনশন চলবে বেলা ১২ টা পর্যন্ত।

এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ(বিএসপিপি)।

প্রতীকী অনশনে প্রধান অতিথি হিসেবে বেলা ১১ টা দিকে যুক্ত হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে উপস্থিত রয়েছেন বিএসপিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক, বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, বিএসপিপি’র সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিএনপিপন্থি অংশের সভাপতি কাদের গণী চৌধুরী, মহাসচিব শহিদুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ সাংবাদিক, ডাক্তার ও বিভিন্ন পেশাজীবী নেতারা।