সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজশাহী

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে নারী যাত্রীর কাছে থেকে ছিনতাইয়ের চেষ্টা

নিউজ ডেস্ক১৫ জুন ২০১৯২ মিনিট পড়া
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে নারী যাত্রীর কাছে থেকে ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এক নারী যাত্রীর কাছে ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে সিল্কসিটি নিউজকে অভিযোগ করেন ওই নারী যাত্রী।

সাকিয়া তারমিন নামক ওই যাত্রী বলেন সিল্কসিটি নিউজকে বলেন, উপশহর এলাকা থেকে রিকশা যোগে নিজ  বাড়ি কাজিহাটা এলাকায় যাচ্ছিলাম। কিন্তু রিকশাওয়ালা মেইন রোডে উঠে কারাগারের সামনে দিয়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় রিকশার পাশে হঠাৎ একটি মোটর সাইকেলে দুইজন এসে আমার ব্যাগ টান দেয়। আমিও ব্যাগটা জোরে টেনে ধরায় ভাগ্যের জোরে বেছে গেছি ব্যাগ নিতে পারে নি কিন্তু ব্যাগের চেন ছিড়ে চলে গেছে! এভাবে তো বড় দুর্ঘটনাও ঘটে!

তিনি আরও বলেন, মোটরসাইকেলে দুই জন ছিল, পেছনের জনের গায়ে লাল রঙের গেঞ্জি ছিল। তারা সামনে  পুনরায় দাড়িয়েছিল তবে পেছনে অটো রিকশা আসার কারণে দাড়াতে পারেনি। আমি তখনই বিষয়টা জেলখানার গেটের পুলিশদের বলেছি, চাইলেই হয়তো ধরতে পারতো।  কিন্তু তারা বলছে এভাবে ধরা সম্ভব না। সামনে আবার আটকাতে পারে ভেবে বাসায় চলে আসি।

নগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে সিএন্ডবি মোড় এলাকায় ইতোপূর্বে মোটরসাইকেলে ছিনতাইয়ের ঘটনা ঘটে। দ্রুতগামী মোটর সাইকেলের ব্যাগ ছিনতাই ও অস্ত্র ধরে ছিনতাইয়ের ঘটনাও বিরল নয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানান ভুক্তভোগীসহ স্থানীয়রা।