রাজশাহীর খবর

আ’লীগের সম্মেলন: রাজশাহীতে বর্ণিল সাজ, লিটন-শাহরিয়ারের দিকে তাকিয়ে নেতাকর্মীরা

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০১৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজশাহীতে উৎসবের বিরাজ করছে দলীয় নেতাকর্মীদের মাঝে। এরই মাঝে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যালয়গুলোও সাজানো হয়েছে বর্ণিল সাজে। গত এক সপ্তাহ ধরে এসব কার্যালয়গুলো সাজানো হয়েছে নানা সাজে।

 

  • আবার নগরীতেও ছেয়ে দেওয়া হয়েছে রং-বেরঙের নানা পোস্টার ও ব্যানার এবং ফেস্টুনে।নেতাকর্মীদের মাঝেও এবারের সম্মেলন নিয়ে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবার রাজশাহী থেকে এবার কারা দলের সভাপতি মন্ডলির সদস্যসহ নীতি-নির্ধারণী পদে আশিন হবেন এসব নিয়েই মূলত চলছে আলাপ-আলোচনা।

rajshahi-photo-15-10-16-12-copy

বিশেষ করে রাজশাহীর অন্যতম নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবার রাজশাহী অঞ্চল থেকে দলের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন এমন আশায় বুক বেধে আছেন এখানকার তৃণমূলের নেতাকর্মীরা।

 

  • সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় দুটি সাজানো হয়েছে নানা সাজে। করা হয়েছে আলোকসজ্জার ব্যবস্থা।বিশেষ করে নগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি সাজানো হয়েছে বর্ণিল সাজে।

rajshahi-photo-15-10-16-11-copy

এখানে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ী, দলীয় প্রতীক নৌকাসহ নানা ধরনের প্রতীক ও ব্যানার ফেস্টুন এবং আলোকসজ্জা করা হয়েছে। যাতে করে নগরবাসীসহ বাইরে থেকে আসা লোকজনকেও এর সৌন্দর্য দেখে বিমহীত করছে।

 

  • অন্যদিকে উপজেলা এভং পৌর অফিসগুলোও সাজানো হয়েছে নানা সাজে। এর ফলে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে মূলত উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে রাজশাহীর নেতাকর্মীদের মাঝে।

 

এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিলও করা হয়েছে পৃথকভাবে।

  • দলের কাউন্সিলরদের ঢাকা নির্বিঘ্নে পৌঁছানোর জন্য ট্রেনের বগি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে অনেকেই মাইক্রোবাস ভাড়া করে এবং বাসে চড়েও ঢাকায় রওনা দিবেন বলে সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

রাজশাহী মহনাগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সিল্কসিটি নিউজকে বলেন, জাতীয় সম্মেলন উপলক্ষে আমাদের নেতাকর্মীদের মাঝে এক ধরেনর উৎসব বিরাজ করছে। এই rajshahi-photo-15-10-16-14-copyসম্মেলনের দিকে তাকিয়ে আছি আমরা। আশা করছি এবকার রাজশাহীর মানুষের চাওয়া-পাওয়া পূরণ করবেন দলীয় সভানেত্রী। দলের নীতি-নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে রাজশাহীর নেতাদের ঠাঁই হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

 

বিশেষ করে এবার রাজশাহী অঞ্চল থেকে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন দলের সভাপতি মন্ডলির পদ পাচ্ছেন বলেই আশায় বুক বেধে আছেন এখানকার নেতাকর্মীরা।এর বাইরে রাজশাহীর বাঘা-চারঘাট আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আালমকেও এবার দলের নীতি-নির্ধারণী পদে দেখতে উন্মুখ হয়ে আছেন রাজশাহীর নেতাকর্মীরা-এমনটিও সিল্কসিটি নিউজকে জানিয়েছেন এখানকার অনেক নেতাকর্মী।

rajshahi-photo-15-10-16-10-copy

ফলে লিটন-শাহরিয়ার এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের গুরুত্বপূর্ণ পদে আশিন হচ্ছেন এমন আশায় বুক বেধে আছেন এখানকার তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দলের গুরুপূর্ণ পদে ঠাঁই দিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক নানা গণমাধ্যমেও তৃণমূলের নেতাকর্মীরা আবেদন জানাচ্ছেন।

 

  • এর বাইরেও বাগমারা আসনের এমপি এনামুল হক ও পবা-মোহনপুর আসনের তরুণ এমপি আয়েন উদ্দিনসহ আরো কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে ঠাঁই পাবেন-এমন আশাও করছেন অনেকেই।

rajshahi-photo-15-10-16-13-copy

আবার এ সম্মেলন সফল করতে এরই মধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলের নেতাকর্মীরা। নানা শ্লোগানে চলছে এসব প্রচারণা।

 

প্রসঙ্গত, ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলন। এরই মধ্যে এ সম্মেলনে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন রাজশাহী অঞ্চলের কাউন্সিলররা। আর এখানকার শীর্ষ নেতারা ঢাকায় গেছেন আরো অনেক আগেই।

স/আর