সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

সাপাহার প্রতিনিধিঃ

“সমন্বিত ইঁদুর দমন অভিযান, সফল করতে এগিয়ে আসুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে দেশ ও জাতীয় অনিষ্টকারী জীব ইঁদুরের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার এ এফ এম গোলাম ফারুক হোসেন, উদ্ভীদ ও প্রাণী বিষয়ক অফিসার আতাউর রহমান সেলিম, সদর ইউপি’র চেয়ারম্যান আকবর আলী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

 

শেষে উপস্থিত দর্শকদের মাঝে জীবন্ত ইঁদুর মেরে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫শতাধীক কৃষক উপস্থিত ছিলেন।

স/অ