সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মহাকাশে গেলেন চীনের দুই নভোচারী

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
মহাকাশে গেলেন চীনের দুই নভোচারী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহাকাশে দুই নভোচারী পাঠিয়েছে চীন। আজ সোমবার সকালে সেনঝৌ ১১ নভোযানে করে রওনা দেন দুই নভোচারী।

 

বিবিসি জানায়, জিকুয়ান স্যাটেলাইট সেন্টার থেকে সেনঝৌ ১১ যাত্রা শুরু করে। কেন্দ্রটি চীনের উত্তরাঞ্চলে অবস্থিত। দুইদিন পর মহাকাশে স্থাপিত চীনের  স্যাটেলাইট তিয়ানগং ২-এ পৌঁছাবে সেনঝৌ ১১।

 

দুই নভোচারী হচ্ছেন, জিং হেইপেং (৪৯) এবং চেন ডং (৩৭)। এরমধ্যে জিং হেইপেং এর আগে দুইবার মহাকাশে যান। উভয়ে তিয়ানগং ২-এ ৩০ দিন থাকবেন এবং কাজ করবেন।

 

মহাকাশে চীনের ১৮১টি স্যাটেলাইট আছে। মহাকাশ সংক্রান্ত কাজে চীন প্রতিবছর দুই বিলিয়নেরও বেশি ডলার ব্যয় করে। ২০২০ সালে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন করার পরিকল্পনা চীনের।

সূত্র: এনটিভি