নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দায় শহিদুল ইসলাম (১৬) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। শহিদুল ইসলাম মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নিজাম উদ্দিন ও সহিদা বিবির একমাত্র ছেলে।

সে মৈনম বহুমূখী হাইস্কুল এ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র ছিলো বলে জানা গেছে ।
স্থানীয়রা জানায়, মায়ের সাথে লেখাপড়া এবং পারিবারিক বিষয়ে সন্ধ্যায় কথা কাটাকাটি হওয়ায় রবিবার দিবাগত রাতে অভিমান করে বাড়ীর পাশে একটি গাছে ওরনায় ফাঁস দিয়ে শহিদুল ইসলাম আত্মহত্যা করে।
পরে স্থানীয় ইউ’পি চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা, পরিবার ও আশপাশের লোকজন ওইদিন রাতেই ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
স/শ










