সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

আট কোটি টাকা ঋণ নিয়ে উধাও ঈশ্বরদী ছাত্রদলের সভাপতি

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০১৯২ মিনিট পড়া
আট কোটি টাকা ঋণ নিয়ে উধাও ঈশ্বরদী ছাত্রদলের সভাপতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদী উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস সুমন ব্যাংক থেকে প্রায় আট কোটি ১২ লাখ টাকা ঋণ নিয়ে উধাও হয়েছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সাউথ ইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

শুক্রবার ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, ব্যাংকের ম্যানেজার থানায় মামলা করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাউথ ইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখা থেকে সুমন দুই কোটি ২৩ লাখ টাকা উত্তোলন করেন। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

সাউথ ইস্ট ব্যাংকে সূত্রে জানা গেছে, ইমরুল কায়েস সুমন বিকাশ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ঈশ্বরদীর পরিবেশক। এ ছাড়া একটি করাতকলসহ অন্যান্য ব্যবসা রয়েছে তার।

ইতিপূর্বে বিকাশ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবসা এবং হাউস লোন, করাতকলসহ বিভিন্ন ব্যবসার অজুহাতে সাউথ ইস্ট ব্যাংক থেকে আনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা লোন নেন।

বৃহস্পতিবার দুপুরে সাউথ ইস্ট ব্যাংক থেকে নগদ ঋণ (সিসি লোন) দুই কোটি ২৩ লাখ টাকা উত্তোলনের পর তার ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় আট কোটি ১২ লাখ টাকা।

সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাক আহমেদ বলেন, ‘গ্রাহকের (সুমন) উধাও হওয়ার বিষয়টি জানার পর আমরা সরেজমিন পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় নিজে বাদী হয়ে মামলা করেছি।’

এ বিষয়ে সুমনের ছোট ভাই শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্যে করতে রাজি হননি। সূত্র: যুগান্তর