সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
রাজশাহীর খবর

বাগমারায় ৩ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় ৩ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আফাজ উদ্দিন, দ্বীপপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আফছার আলী ও সোনাডাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আকতার হোসেন।

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, শনিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। আগামী ৩১ অক্টোবর উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে চেয়ারম্যান পদে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৪৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৬ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন। তবে তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

স/আর