নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোরে স্থানীয় এমপির অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ওসমান গণি (২৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কাশিম বাজার কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ভদ্রখন্ড গ্রামের মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে।
জানা যায়, শনিবার সকালে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তানোর-গোদাগাড়ী আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে যোগ দিতে বেশকিছু নেতাকর্মীর সঙ্গে সেখানে উপস্থিত হন ওসমনা গনিও।

অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গণি। পথে উপজেলার কাশিমবাজার আমান কোল্ড স্টোরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক ওসমান ও বাইসাইকেলের চালক উপজেলার সিধাইড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোসলেস উদ্দিন (৩৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে তানোর স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওসমান গণিকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম সিল্কসিটি নিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
স/আর









