
নিজস্ব প্রতিবেদক
চর মাজারদিয়া পুরাতন স্কুল পাড়া এলাকায় নিয়মিত টহলদলের সময় ৩০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার বিজিরি এক পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, শনিবার ভোর ৫টার দিকে কমান্ডার নায়েক মো. আনোয়ার হোসেন সাথে ৩ জন চর মাজারদিয়া পুরাতন স্কুল পাড়া নামক এলাকায় টহল পরিচালনা করে ৩০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত ফেনসিডিল এর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৩’শ টাকা । তারা টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে।
স/অ










