নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে নগর পুলিশের সদর সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নগরীর ৪টি থানা ও ডিবিপুলিশের অভিযানের মধ্যে বোয়ালিয়ামডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ২ জন এবং ডিবি ৩ জনকে গ্রেফতার করে।
এর মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনমাদকব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হয়েছে।
স/আ










