নিজস্ব প্রতিবেদক:
ফ্যানের সুইচ দিতে গিয়ে বোর্ডের ভেতর স্পার্ক করায় অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়ে । শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে।
এ সময় রোগী ও রোগীর অভিভাবকরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। এতে কেউ কেউ বেশি অসুস্থ হয়ে পড়ে।
জানা গেছে, সন্ধ্যায় রামেক হাসপাতালের গাইনী ওয়ার্ড (২৮নং ওয়ার্ড) এ রোগীর একজন অভিভাবক ফ্যানের সুইচ দিতে গেলে বোর্ডের ভেতর স্পার্ক করে এবং ধোয়া বের হয়। এই দেখে ওয়ার্ডের লোকজনের মাঝে অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে স্বজনরা রুগী নিয়ে বাইরে চলে আসে। অনেকে আতঙ্কে দিক বেদিক ছোটাছুটি শুরু করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি দল ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন আগুন ধরেনি ও তবে সুইচ বোর্ডে স্পার্ক করায় এ ঘটনা ঘটেছে।
পরে রামেক হাসপাতালের উর্দ্ধর্তন কর্মকর্তারা পরিদর্শনে আসেন।
স/শ










