বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৎস্য কর্মকর্তা ও পুলিশের যৌথ মোবাইল কোটের মাধ্যমে অভিযান চালিয়ে সাতটি জাল আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে আটককৃত জালগুলোর মূল্য প্রায় সাত লক্ষ টাকা। তবে এজালগুলো উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্প চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা মাছ ধরা সরকারিভাবে নিষেধ। তারপর কিছু অসাধু মাছ শিকারিরা সরকারি নিষেধ অমান্য করে বাঘার পদ্মায় মা ইলিশ ধরছিল।

বিষয়টি জানতে পেরে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪ ঘন্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম ও বাঘা থানার পুলিশকে সঙ্গে নিয়ে পদ্মার মীরগঞ্জ, আলাইপুর, কিশোরপুর ও চকরাজাপুর এলাকায় মোবাইল কোটের মাধ্যমে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
এই সময় মৎস্য শিকারিরা উপস্থিত টের পেয়ে চারটি রাক্ষুসে জাল ২০০ মিটার ও কারেন্ট ৩০০ মিটার জাল ফেলে পালিয়ে যায়। এইগুলো উদ্ধার করে মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের সামনে আনা হয়। পওে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, এসময় যেন কোন অসাধু মৎস্য শিকারি মা মাছ কোথাও ধরতে না পারে, সে জন্য অভিযান ২ নভেম্বর পর্যন্ত অব্যহত থাকবে।
স/আর










