গোদাগাড়ী প্রতিনিধি:
প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবায় প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে গোদাগাড়ী উপজেলার ৩৪ টি কমিউনিটি ক্লিনিকে ২৩ লক্ষ টাকার প্রধান অতিথি থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি থেকে এসব চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানটি উপজেলা অডেটরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
বিতরণকৃত চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ব্লাড প্রেসার মেশিন ৫৩ টি, নেবু লাইজার মেশিন ৫৩ টি ও ব্লাড গ্লুকোজ মেশিন ৫৩ টি। ওমরান কোম্পানীর এসব মেশিনের মূল্য ২৩ লক্ষ্য ১১ হাজার টাকা।
বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় ওমর ফারুক চৌধুরী বলেন, দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমি আমার নিজের স্বপ্ন থেকে এগুলো বাস্তবায়নের চেষ্টা করেছি। এগুলো যাতে সঠিক ব্যবহার হয় ও সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখার জন্য কমিউনিটি হেলথ প্রভাইদের প্রতি নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসার ফেরদৌসী নিলুফা, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক, রাজশাহী জেলা সিভিল সার্জন ফেরদৌসী নিলুফা, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ মনির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।
স/আর










