সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে যাত্রী বাহী ভুটভুটির শ্যাপ ভেঙ্গে এক ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন।
নিহত ভুটভুটির ড্রাইভার হলেন, ভাগাপরুল গ্রামের আ: ছালামের ছেলে সেলিম(৩০)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিঘীর হাট থেকে গরু বিক্রয় করে বাড়ি ফেরার পথে উপজেলার সাপাহার-পোরশা সড়কের নিশ্চিন্তপুর মোড়ের একটু অদুরে এ দূর্ঘটনাটি ঘটে।

এ সময় যাত্রী দেলোয়ার হোসেন (৩০) পিতা আ: ছালাম, আ: লতিফ (৩৫) পিতা মো: মজিদ, আ: ছালাম (৫০) পিতা আ: গফুর উভয়ের বাড়ি ভাগাপরুল তাদের অবস্থার মারাত্মক অবনতি হলে তাৎক্ষনিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানা যায়, দিঘীর হাট থেকে ভাগাপরুল আসার সময় ভুটভুটির শ্যাপ ভেঙ্গে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ভুটভুটিটি উল্টে যায়। এতে ড্রাইভার সেলিম ঘটনাস্থলেই মারা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি তবে নিহতের লাশ স্থানীয় থানায় নেওয়া হয়।
স/শ










