সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
রাজশাহী

রাজশাহীতে গ্রেফতার ৩৫

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে গ্রেফতার ৩৫

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ জানানো হয়।

তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা ৩ জন এবং মহানগর ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, দুইজন মাদক ব্যবসায়ী ও ১৫ জন অন্যান্য মামলার আসামি। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স/আ