সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
রাজশাহী

রাজশাহীতে অপহৃত প্রকৌশলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
রাজশাহীতে অপহৃত প্রকৌশলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গণপূর্ত বিভাগের অপহৃত উপসহকারী প্রকৌশলী নফিজ আহমেদকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সিএন্ডবির মোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন গণপূর্ত বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত অপহৃত প্রকৌশলী নফিজ আহমেদকে উদ্ধারের দাবি জানান। তাকে উদ্ধারে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

 

এর আগে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গণপূর্ত কার্যালয়ের সামনে থেকে দুটি মাইক্রোতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে নফিজ আহমেদকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

14681608_1109665065754601_5088868575006523708_n
এদিকে নিখোঁজ উপসহকারী প্রকৌশলী নফিজ আহমেদের বাবা আব্দুল মান্নান সন্তানের সন্ধান পেতে  মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। তার বাড়ি নগরীর বালিয়াপুকুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে গণপূর্ত বিভাগের আরেক উপসহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ জানান, নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত গণপূর্ত অফিস থেকে কাজ শেষ করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে বের হন নফিজ। কিন্তু তিনি অফিস থেকে বের হয়ে প্রধান ফটকের সামনে যাওয়ামাত্র রাস্তায় দাঁড় করা একটি সাদা মাইক্রো ও একটি অ্যাস কালার হাইস মােইক্রোতে করে কয়েকজন দুর্বৃত্ত এসে নফিজ আহমেদকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, নিখোঁজ প্রকৌশলী নফিজকে উদ্ধারের সব চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স/আর