সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

সরকারি এডওয়ার্ড কলেজ অধ্যক্ষকে বিভিন্ন মহলের সংবর্ধনা

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৯২ মিনিট পড়া
সরকারি এডওয়ার্ড কলেজ অধ্যক্ষকে বিভিন্ন মহলের সংবর্ধনা

পাবনা প্রতিনিধি:
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ দেশব্যাপি পারফরমেন্স র‌্যাংকিং ২০১৭ ও মডেল কলেজ প্রকল্প তালিকায় ৪র্থ (৬৫.৯৬) এবং রাজশাহী অঞ্চলে ৩য় স্থান অধিকার করায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদারকে প্রতিষ্ঠানের শিক্ষক পরিষদ, সকল বিভাগ ও সংগঠন থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনাকালে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার বলেন, আমাদের পারফরমেন্স পয়েন্ট আগের থেকে ১.৬৪ বৃদ্ধি পেয়েছে। কিন্তু অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্স কোর্স/সাবজেক্টের সংখ্যা, শিক্ষক-শিক্ষার্থী এবং পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা বেশি থাকায় আমাদের সদিচ্ছা থাকা সত্বেও প্রথম স্থান অধিকার করতে পারিনি। তারপরও আগের তুলনায় আমাদের পারফরমেন্স পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, এই ধারাবাহিক সাফল্যের সকল কৃতিত্ব আমার একার নয়, প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীও এই সাফল্যের অংশীদার। এছাড়াও তিনি সকল অভিভাবক, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ পাবনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও জানান, আগামীতে প্রতিষ্ঠানের ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে তিনি নিরলসভাবে কাজ করবেন।

এসময় শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.কে.এম. শওকত আলী খান, প্রফেসর মহা. আব্দুর রাজ্জাক, ড. মোঃ শাহজাহান, আবুল কালাম আজাদ, মো. রুহুল আমিন, মো. বাহেজ উদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া কলেজ অধ্যক্ষকে অভিনন্দন জানিয়েছেন, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি ও হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশ, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, পথ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শফিক, আকাশ নিউজ ২৪ ডটকম’র নির্বাহী সম্পাদক তামান্না তানজীন জান্নাতী প্রমূখ।

এর আগে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠানটি সারাদেশে ২য় স্থান অধিকার করেছিল।

কলেজ পারফরমেন্স র‌্যাংকিং ২০১৭-এর জাতীয় পর্যায়ে প্রথম ৫টি সেরা কলেজগুলো হল- ১ম রাজশাহী কলেজ (৭২.৯৬), ২য় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল (৬৬.১৫), ৩য় সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া (৬৬.১১), ৪র্থ সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা (৬৫.৯৬), ৫ম কারমাইকেল কলেজ, রংপুর (৬৫.৭৯)।

স/শা