সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
চাকরি

ফায়ার সার্ভিস নেবে ১৮৫ জন

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৯১ মিনিট পড়া
ফায়ার সার্ভিস নেবে ১৮৫ জন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ৫ পদে ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ও ৭ মার্চ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে।

যেসব পদে লোক নিয়োগ: চালক ১৪৩ জন, ইঞ্জিন ড্রাইভার (মেরিন) ২ জন, মাস্টার ড্রাইভার (মেরিন) ২ জন, স্পিডবোট ড্রাইভার ২ জন, পরিচ্ছন্নতাকর্মী ৩৬ জন।

চালক পদে শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি, দক্ষতা: ভারী যানবাহনের বৈধ ড্রাইভিং লাইসেন্স, শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, শারীরিক গঠন: ত্রুটিমুক্ত, বেতন: ৯ হাজার ৭০০-২৩ হাজার ৪৯০ টাকা।

ইঞ্জিন ড্রাইভার (মেরিন) পদের শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সনদ, বেতন: ৯ হাজার ৭০০-২৩ হাজার ৪৯০ টাকা।

স্পিডবোট ড্রাইভারের শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সনদ। বেতন: ৯ হাজার ৭০০-২৩ হাজার ৪৯০ টাকা।

পরিচ্ছন্নতাকর্মী পদে শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস, অভিজ্ঞ হতে হবে। বেতন: ৮ হাজার ২৫০-২০ হাজার ১০ টাকা।