সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
রাজশাহী

গোদাগাড়ীতে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ২মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ২মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ী প্রতিনিধিঃ

গোদাগাড়ীতে ১০ লাখ টাকা মূল্যের ১’শ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন , বোয়ালিয়া থানার দড়িখড়বোনা মহল্লার : মোখলেসুর রহমানের ছেলে স্বপন (২৭) ও নঁওগা জেলার রানীনগর থানার চকাদিল আলেপাড়া গ্রামের মৃত আব্বাস আলী মন্ডলের ছেলে বকুল হোসেন (৩৩)।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য অধিদপ্তরের ক-সার্কেল এর পরিদর্শক খলিলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে  উপজেলার বিজয় নগর মোড়ে যাত্রীবাহী ভ্যানে তল্লাশি করে  দুই জনের কাছে ৫০ গ্রাম করে মোট ১’শ গ্রাম হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা যায়।

 

আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

 

এ ব্যাপারে মাদক দ্রব্য অধিদপ্তরের ক-সার্কল এর পরিদর্শক খলিলুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।আসামীদের আজ জেল হাজতে প্রেরণ করবে থানা পুলিশ।

স/অ